News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা রাজ্যের সাথে উনকোটি জেলার কৈলাসহরেও বিভিন্ন বিদ্যালয় স্বাভাবিকভাবে চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা
Image

সারা রাজ্যের সাথে উনকোটি জেলার কৈলাসহরেও বিভিন্ন বিদ্যালয় স্বাভাবিকভাবে চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারি:
ঊনকোটি জেলার কৈলাসহরের ছয়টি স্কুলে মাধ্যমিক ও তিনটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। গতকাল থেকে উচ্চমাধ্যমিক যে তিনটি স্কুলে পরীক্ষা হচ্ছে সেগুলি হল যথাক্রমে আরকেআই হাই সেকেন্ডারি স্কুল, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু নিকেতন হাই সেকেন্ডারি স্কুল।আজ থেকে যে ছয়টি স্কুলে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সে গুলি হল যথাক্রমে জারুলতলী হাই সেকেন্ডারি স্কুল, আরকেআই হাই সেকেন্ডারি স্কুল, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শিশু নিকেতন হাই সেকেন্ডারি স্কুল, কাচেরঘাট রামচরণ সরকারি হাই সেকেন্ডারি স্কুল, কৈলাসহর গার্লস হাই সেকেন্ডারি স্কুল।

এছাড়া মাদ্রাসা এর ছাত্র-ছাত্রীরা ও স্কুলগুলির মধ্যে পরীক্ষা দিচ্ছে। এবারের কৈলাশহরে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর মোট সংখ্যা ৬০১ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩২৪ জন ও ছাত্রীর সংখ্যা ২৭৭ জন এবং মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯১৭ জন এরমধ্যে ছাত্রের সংখ্যা ৪৫১ জন ও ছাত্রীর সংখ্যা ৪৬৬ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে সাথে প্রতিটি স্কুলে পুলিশ প্রশাসন সাহায্য করছে বলে জানিয়েছেন সমস্ত স্কুলের পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা আর কে আই স্কুলের প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top