News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বর্তমান সরকার: বিজেপি
Image

জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বর্তমান সরকার: বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি:
জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। এমনকি মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন পরিচালিত এই সরকার বেকারদের চাকুরী প্রদান ও কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন বিজেপি দলের প্রবক্তা সুব্রত চক্রবর্তী।

মঙ্গলবার আগরতলাস্থিত প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ প্রবক্তা ছাড়াও মিডিয়া ইনচার্জ সুনিত সরকার, রাজ্য জনজাতি নেতা বিপিন দেববর্মা উপস্থিত ছিলেন। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী দিকগুলো তুলে ধরার পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন বিজেপি দলের প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী।

তিনি বলেন, জনগণের দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। একদিকে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদিকে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এবং দুদিন আগে মন্ত্রিসভার ক্যাবিনেটে রাজ্যের বিভিন্ন দপ্তরে ৩১৫ টি পদে নিয়োগ করার সিদ্ধান্তের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানানো হয়।

সেই সাথে তিনি উল্লেখ করেন বিজেপি পরিচালিত সরকার এখনো পর্যন্ত রাজ্যের ২২০০০ বেকারদের চাকুরী দিয়েছে। ইতিমধ্যে ৪০০০ পদে নিয়োগের জন্য প্রক্রিয়া প্রায় শেষের পথে। এবং নতুন নিয়োগের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আরো ৩০০০ শূন্য পদ তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর বেকারদের কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের দিকে যখন নিয়ে যাচ্ছে, সেই সময় বিরোধীরা সমালোচনা করছেন বলে উল্লেখ করেন সুব্রত বাবু। তাই এদিনের সাংবাদিক সম্মেলন থেকে সিপিএম ও কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন তিনি।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top