News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রযুক্তিগত বিপ্লবের ক্ষেত্রে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে এগোচ্ছে ভারত : রাজনাথ সিং
Image

প্রযুক্তিগত বিপ্লবের ক্ষেত্রে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে এগোচ্ছে ভারত : রাজনাথ সিং

মান্ডি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রযুক্তিগত বিপ্লবের ক্ষেত্রে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ভারত। সোমবার এই মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আইআইটি মান্ডির ১৬-তম প্রতিষ্ঠা দিবসের ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারত সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা, পরবর্তী প্রজন্মের প্রযুক্তি এবং ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের মতো উদ্যোগের দিকে সক্রিয়ভাবে কাজ করছে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “ই-কমার্স এবং ফিনটেক-এর মতো শব্দগুলি বেশ কয়েক বছর আগেও শোনা যায়নি এবং এখন সেই সব বাস্তবতা এবং ভারত এই ক্ষেত্রেও প্রতিদিন নতুন রেকর্ড স্থাপন করছে।” রাজনাথ সিং বলেছেন, এখন সমগ্র বিশ্ব প্রযুক্তিগত উন্নয়নে ভারতের গুরুত্ব ও অবদানকে স্বীকার করছে। ভারতীয় প্রযুক্তিগত সেক্টর আগামী ৫ বছরে ৩০০-৩৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top