News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে নতুন দ্বিতল পাকা ভবনের নির্মাণ কাজ শুরু
Image

কল্যাণপুরে নতুন দ্বিতল পাকা ভবনের নির্মাণ কাজ শুরু

তেলিয়ামুড়া, ২২ ফেব্রুয়ারি : কল্যাণপুর নর্থ ঘিলাতলী রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন দ্বিতল পাকা ভবনের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। পূর্ত দপ্তরের পক্ষ থেকে ৭ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ২৮ কক্ষ বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হবে। গত শনিবার, বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং পূর্ত দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ভবন নির্মাণস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার লক্ষণ গোস্বামী, এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত দাস, এস ডি ও সুমন দাসসহ অন্যান্য কর্মকর্তা।

বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, বিদ্যালয়ের নতুন ভবনটি নির্মিত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নির্মাণ কাজের অগ্রগতি মনিটরিং করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেচেন তিনি, যাতে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন হয়।

এদিকে, নতুন ভবনটি বিদ্যালয়ের শিক্ষার মান এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক পরিবেশ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top