News Flash

  • Home
  • দিনের খবর
  • শিবরাজকে বিমানের ভাঙা আসন বরাদ্দ; ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী, ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া
Image

শিবরাজকে বিমানের ভাঙা আসন বরাদ্দ; ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী, ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): এয়ার ইন্ডিয়ার বিমানে ভাঙা আসন বরাদ্দ করা হল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। আর তাতেই বেজায় চটে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে তিরস্কার করেছেন শিবরাজ। পরে কেন্দ্রীয়মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ নিজের মনের কথা তুলে ধরেছেন শিবরাজ সিং চৌহান। শিবরাজ লিখছেন, “শনিবার আমাকে ভোপাল থেকে দিল্লি আসতে হয়েছিল। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর এআই৪৩৬-এ টিকিট বুক করেছিলাম, আমাকে ৮সি নম্বর সিট বরাদ্দ করা হয়েছিল। আমি গিয়ে সিটে বসলাম, সিটটি ভাঙা অবস্থায় ছিল। ওই আসনে বসতে অস্বস্তি হচ্ছিল। আমি যখন এয়ারলাইন স্টাফদের জিজ্ঞাসা করলাম, খারাপ থাকা সত্ত্বেও এই আসন কেন আমায় বরাদ্দ করা হল, তাঁরা আমাকে বলেছে, ম্যানেজমেন্টকে আগেই জানানো হয়েছিল যে এই আসনটি ভাল নয় এবং এর টিকিট বিক্রি করা উচিত নয়। আমার ধারণা ছিল, টাটা দায়িত্ব নেওয়ার পরে এয়ার ইন্ডিয়ার পরিষেবার উন্নতি হবে, কিন্তু তা আমার ভুল ধারণায় পরিণত হয়েছে।”

শিবরাজের এই টুইটের পরই ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, “এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। অনুগ্রহ করে নিশ্চিন্ত থাকুন, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা এই বিষয়টি সাবধানতার সঙ্গে দেখছি। আমরা আপনার সঙ্গে কথা বলার সুযোগ চাইছি।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top