News Flash

  • Home
  • Uncategorized
  • বাসের ধাক্কায় গুরুতর মহিলা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক
Image

বাসের ধাক্কায় গুরুতর মহিলা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ পথ দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা৷ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে শহরতলীর সিদ্ধিআশ্রম এলাকায়৷ জখম মহিলার নাম মীনা দাস৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-১৪৩৯ নম্বরের একটি যাত্রীবাহী বাস এই মহিলাকে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন ঐ মহিলাকে উদ্ধার করে হাপানীয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে৷ এই ব্যাপারে পুলিশ একটি দূর্ঘটনার মামলা নিয়েছে৷ বাসটি আটক করা হয়েছে৷ চালক অবশ্য দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ পুলিশ চালকের সন্ধ্যানে তল্লাসী শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ চালককে ধরতে পারেনি৷
এদিকে, খয়েরপুর-আমতলী বাইপাস রোডে শুক্রবার বিকালে একটি দ্রুতগামী ট্রাক নাগীছড়ায় রেল সেতুর কাছে দূর্ঘটনাগ্রস্থ হয়েছে৷ সেতুর পিলারে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়৷
বাইপাস রোডে নাগীছড়ায় রেল সেতুর কাছে শুক্রবার বিকেলে একটি ট্রাক ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়ে৷ ট্রাকটির নম্বর টিআর-০১-ই-১৮৫২৷ ট্রাকটি খয়েরপুর থেকে আমতলীর দিকে বাইপাস রোড দিয়ে দ্রুতবেগে চলছিল৷ নাগীছড়ার রেল সেতুর কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ ট্রাকটি সেতুর পিলারের ধাক্কা দিয়ে উল্টে যায়৷ অবশ্য সেখানে কোন লোকজন না থাকায় প্রাণহানীর ঘটনা ঘটেনি৷ সৌভাগ্যবশত চালক ও সহচালক প্রাণে বেঁচে গেছে৷ স্থানীয় লোকজনরা জানিয়েছেন চালক ও সহচালক মদমত্ত অবস্থায় ছিল৷ সেই কারণেই দূর্ঘটনাটি ঘটেছে৷ খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ছুটে যায়৷ দূর্ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য বাইপাস রোডে খুব দ্রুতবেগে যানবাহন চলাচল করে৷ ফলে প্রায়ই দূর্ঘটনা ঘটে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণে কঠোর কোন ব্যবস্থাও নেওয়া হচ্ছে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top