News Flash

  • Home
  • Uncategorized
  • শনিবার কেবল প্রবীণ নাগরিকদের পরিষেবা দেবে ব্যাঙ্কগুলো
Image

শনিবার কেবল প্রবীণ নাগরিকদের পরিষেবা দেবে ব্যাঙ্কগুলো

rupeeনয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : শনিবার কেবল প্রবীণ নাগরিকদের পরিষেবা দেবে ব্যাঙ্কগুলো| অন্যান্য দিনের মতই একই সময় ধরে কাজ হবে| ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের পক্ষে এ কথা জানিয়েছেন রাজীব ঋষি| এই দিন ঝুলে থাকা কাজ গুলো সারার সুযোগ পাবে ব্যাঙ্কগুলি|
নোট বাতিলের সিদ্ধান্তে সবথেকে বিপাকে বয়স্ক নাগরিকরা| লাইনে দাঁড়িয়েই অনেকের মৃতু্য হয়েছে| এই পরিস্থিতি আগামীকাল কেবল বয়স্কদের জন্যই পরিষেবা দেওয়া হবে| তাছাড়া গত দশদিন ধরেই কেবল নোট বাতিল নিয়েই কাজ করেছেন ব্যাঙ্ক কর্মীরা| অন্যান্য পরিষেবা প্রায় শিকেয় উঠেছে| এই অবস্থায় ব্যাঙ্কগুলোকে ঘর গোছানোর সুযোগ দেওয়া হল| এ দিন এস বি আইএর চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার‌্য জানিয়েছেন, পেট্রোল পাম্পগুলো চেক দিলে তাদের টাকা দেওয়া হবে| খুচরো সমস্যার জেরে দেশের অনেক জায়গায় পেট্রোল পাম্পগুলো বন্ধ হতে বসেছে| তাই জরুরি ভিত্তিতে খুচরো দেওয়ার এই সিদ্ধান্ত|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top