News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় টেস্টে ভারতের দাপট অব্যাহত
Image

দ্বিতীয় টেস্টে ভারতের দাপট অব্যাহত

cricketবিশাখাপত্তনম, ১৮ নভেম্বর (হি.স.) : দ্বিতীয় দিনেই শুরু স্পিনের দাপট| প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভারতের দাপট অব্যাহত| ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকেই বনবন করে ঘুরছে বল| শুক্রবার ১৬৭ রােন অধিনায়ক বিরাট কোহলি ফিরতেই শুরু হয়ে গেল ভারতের ব্যাটিং ধস |৪৫৫ রানে শেষ হয় কোহলিদের ইনিংস | দিনের শেষে অ্যালেস্টার কুকদেরও পড়ে গেল ৫ উইকেট| দলীয় ১০৩ রান নিয়ে ক্রিজে আছেন বেন স্টোকস (১২) ও জনি বেয়ারস্টো (১২)|
গতকালের ৪ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শুরু করে আজ সকালে প্রথমে কোহলির উইকেট হারায় ভারত| ১৬৭ রান করে ফিরে যান ভারতের অধিনায়ক| দ্বিতীয় দিনেই বনবন করে বল ঘুরছে| কোহলি ফিরতেই শুরু হয়ে গেল ভারতের ব্যাটিং ধস| দ্বিতীয় দিনের শুরুতে ভাইজ্যাগের পিচ হয়ে উঠল স্পিনার-বন্ধু উইকেট| কোহলি ফিরে যাওয়ার পর ঋদ্ধিমান সাহা (৩) ও রবীন্দ্র জাডেজা (০) দ্রুত আউটে হয়ে যান| জাডেজার আউটটি নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে| ৩৬৩ রানে ৭ উইকেট খুইয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে সাড়ে চারশো পার করে দেন রবিচন্দ্রন অশ্বিন (৫৮) ও প্রথম টেস্ট খেলতে নামা জয়ন্ত যাদব (৩৫)| ইংল্যান্ডের হয়ে সর্বাধিক তিন উইকেট সংগ্রহ করেছেন জেমস আন্ডরসন|
রাজকোটের পাটা উইকেট রানের বন্যা বয়েছে| তবে ভাইজ্যাগের পিচ দেখে প্রথম দিন কোহলি বলেছিলেন, ব্যাটসম্যাদের এখানে লড়াই করতে হবে| কিন্তু প্রথম দিন জোড়া সেঞ্চুরিতে সেসব আর মনে নেই| কিন্তু ভারত অধিনায়কের পর‌্যবেক্ষণ এবার ফলত টের পেলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরাও| ভারতের ৪৫৫ রানেরজবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই অধিনায়ক কুকের উইকেট হারায় ইংল্যান্ড| মাত্র ২ রান করেন কুক| অসাধারণ একটি বলে তাঁর অফ স্ট্যাম্প দু টুকরো করে দেন মহম্মদ শামি| এরপর জো রুট (৫৩) লড়াই করছিলেন| কিন্তু অশ্বিন তাঁকে ফিরিয়ে দেওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড| আগামীকাল ভারতের বোলারদের এই পারফরম্যান্স বজায় থাকলে সিরিজে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন কোহলিরা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top