News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের বিক্ষোভে তপ্ত সংসদ, থালা-বাটি হাতে বিক্ষোভ তৃণমূলের
Image

বিরোধীদের বিক্ষোভে তপ্ত সংসদ, থালা-বাটি হাতে বিক্ষোভ তৃণমূলের

tmcনয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): নোট বাতিল ইসু্য নিয়ে শুক্রবারও উত্তাল হল সংসদ| বিরোধী হই হট্টগোলের জেরে প্রথমে সাড়ে ১১টা, পরে ১২টা পর‌্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন| অন্যদিকে, নিম্নকক্ষ লোকসভা মুলতুবি হয়ে যায় আগামী সোমবার পর‌্যন্ত| অধিবেশন শুরুর আগে এদিন গান্ধীমূর্তির পাদদেশে থালা-বাটি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা| ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদরা স্লোগান দেন, ‘কতার মে খড়ে হিন্দুস্তান, মোদী গয়া জাপান|’ গত দু’দিনের মতো এদিনও সংসদের ভিতরের ছবিটা ছিল তপ্ত| তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘নোট বাতিল ইসু্যতে বিরোধীরা একজোট| কাজেই এই নিয়েই সংসদে আলোচনা চাই| নয়তো সংসদের কাজ চলতে দেওয়া হবে না|’
শুধু তৃণমূলই নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি| কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে বলেছেন, সরকারের এই সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ| পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার বলেছেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি| কারণ কালো টাকায় লাগাম পরানো যাবে|’ কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ মুক্তার আব্বাস নকভিও|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top