News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে উল্টে গেল বাস; মৃত এক, আহত আরও ২৫ জন
Image

মহারাষ্ট্রে উল্টে গেল বাস; মৃত এক, আহত আরও ২৫ জন

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের ওয়াশিম জেলার পুনে–নাগপুর হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের , গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যাত্রিবাহী বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে পুনে থেকে নাগপুরের দিকে যাচ্ছিল। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুনে–নাগপুর হাইওয়েতে ভানোজা টোল প্লাজার কাছে।

এক পুলিশ আধিকারিক জানায়, এদিন সকালে বাসটি পুনে থেকে নাগপুরের দিকে যাচ্ছিল। ভানোজা টোল প্লাজার কাছে বাসটি উল্টে যায়, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ওয়াশিম জেলার মংরুলপির কেন্দ্রের বিধায়ক শ্যাম খোদে, আবাসিক ডেপুটি কালেক্টর বিশ্বনাথ ঘুগে, মংরুলপির তহসিলদার শীতল বন্দগার এবং পুলিশকর্মী সুধাকর আদে সহ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেন।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top