বারাণসী, ১৮ নভেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের বারাণসীতে আবর্জনা ফেলার জায়গায় বিস্ফোরণে আহত হলেন এক সাফাইকর্মী সহ মোট ৪ জন| তাঁদের মধ্যে সাফাইকর্মীর অবস্থা গুরুতর| তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চেতগঞ্জ থানার পিতরকুণ্ডায়|
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ওই সাফাইকর্মী আবর্জনার স্তূপে আবর্জনা ফেলার সময় বিস্ফোরণটি ঘটে| তীব্র শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন ওই সাফাইকর্মী| তাঁর পাশেই আরও তিনজন আহত অবস্থায় পড়ে ছিলেন| খবর দেওয়া হয় পুলিশকে| বম্ব স্কোয়াড়কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন বারাণসী শহরের পুলিশ সুপার রাজেশ যাদব| ঘটনাস্থল পরিদর্শনের পর রাজেশ যাদব বলেছেন, ‘এই এলাকায় বিভিন্ন বাড়িতে দেশি বোমা লুকানো আছে| এলাকায় তল্লাশি চালানো হবে| অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে|’
বারাণসীতে বিস্ফোরণ, এক সাফাইকর্মী সহ আহত ৪
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















