নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ দক্ষিণ জেলার শান্তির বাজারের কাঞ্চননগর থেকে দুই কিশোরীকে পাচার করা হয়েছে৷ এব্যাপারে শান্তির বাজার থানায় দুই যুবতীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে৷
শান্তিরবাজারের কাঞ্চননগর এলাকা থেকে দুই সুকল পড়ুয়া কিশোরীকে দুই যুবক প্রলোভন দেখিয়ে ব্যাঙ্গালুরুতে নিয়ে গেছে বলে জানা গিয়েছে৷ পাচারেরর উদ্দেশ্যেই দুই যুবতীকে তুলে নেওয়া হয়েছে৷ বিষয়টি দুই যুবতীর পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে৷ কিন্তু পুলিশ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ৷ পাচারকারী দুই যুবকের নামধামও পুলিশকে জানানো হয়েছে৷ অভিযুক্তরা হল প্রদীপ বণিক ও দেবাশীষ দাস৷ তাদের মধ্যে একজনের বাড়ি সাব্রুমের মনু ও অপর জনের বাড়ি মাধবনগর৷
গত কিছুদিন আগেও পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করেছে পাচারকারীরা৷ এখনো তারও সন্ধান মিলেনি৷ পরপর এসব ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে৷

শান্তিরবাজারে দুই কিশোরী নিখোঁজ, থানায় অভিযোগ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















