News Flash

  • Home
  • Uncategorized
  • দিনদুপুরে ইন্দ্রনগরে চুরি, রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ণ
Image

দিনদুপুরে ইন্দ্রনগরে চুরি, রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ণ

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ দক্ষিণ ইন্দ্রনগরে মাস্টারদা সূর্যসেন রোডে বৃহস্পতিবার পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে গেছে৷
দক্ষিণ ইন্দ্রনগরের মাস্টারদা সূর্য সেন রোডে বৃহস্পতিবার দুপুর একটি বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙ্গে টাকা পয়সা ও সোনাগয়না হাতিয়ে নিয়ে গেছে চোর৷ বাড়ির মালিকের নাম রাজু রায়৷ জানা যায় তিনি বেলা ১০ টা থেকে ১টা পর্যন্ত বাড়িতে থাকেন না৷ বাচ্চাকে নিয়ে সুকলে চলে যান৷ খালি ব াড়িতে বৃহস্পতিবার হানা দেয় চোর৷ বাড়িতে ফিরে বাড়ির মালিক রাজু রায় লক্ষ্য করেন ঘরের দরজার তালা ভাঙ্গা৷ ঘরের জিনিসপত্র সব উলটপালট৷ আলমারি ও গদরেজের বতালা ভেঙ্গে নগদ টাকা ও আনুমানিক ১০ ভরি সোনাগয়না হাতিয়ে নিয়ে গেছে৷ বিষয়টি জিবি পুলিশ আউট পোস্টে জানানো হয়৷ পুলিশ এসে ঘটনার তদন্ত করেছে৷ পুলিশের তদন্ত চলাকালে এক মদমত্ত যুবক হট্টগোল ও আবুল তাবুল বকছিল৷ কথাবার্তায় অসংলগ্ণতা লক্ষ্য করে পুলিশ তাকে আটক করার উদ্যোগ নেয়৷ তখনই সে পালিয়ে যায়৷ ওই মদমত্ত যুবকের নাম গোপাল সাহা৷ তার পকেট থেকে পড়ে যাওয়া একটি প্যাকেট থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে এগুলো চুরি যাওয়া টাকারই একাংশ৷ পুলিশ তাকে পাকড়াও করতে তৎপরতা অব্যাহত রেখেছে৷ দক্ষিণ ইন্দ্রনগরে দিনদুপুরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top