News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে অভিযানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার, আটক দুই
Image

পৃথক স্থানে অভিযানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার, আটক দুই

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া/বক্সনগর, ১৭ নভেম্বর৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশ উদ্ধার করেছে নেশা সামগ্রী৷ পুলিশ আটক করেছে দুইজনকে৷ সিধাই থানার পুলিশ আগরতলা খোয়াই সড়কে নম্বরবিহীন একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণে নেশাজাতীয় সিরাপ আটক করেছে৷ গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়েছে৷
নেশা কারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা৷ বাংলাদেশ সীমান্ত দিয়ে নেশা জাতীয় সামগ্রী ব্যাপক হারে বাংলাদেশে পাচার হচ্ছে৷ সিধাই থানার পুলিশ আগরতলা-খোয়াই সড়কে একটি ধাবমান নম্বরবিহীন গাড়ির পেছনে ধাওয়া করে গাড়িটি আটক করেছে৷ ওই গাড়ি থেকে এক হাজার বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে৷ যার বাজারমূল্য ৯০ হাজার টাকা৷ সিধাই থানার ওসি সুব্রত দেবনাথ আগরতলা-খোয়াই সড়কের রাঙাছড়ায় নম্বরবিহীন গাড়িটি আটক করেন৷ গাড়ি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছিল গাড়ির চালক৷ ধাওয়া খেয়ে আগুনিয়ামুড়া এলাকায় গাড়ি ফেলে জঙ্গলে গা ঢাকা দিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে চালক৷ পুলিশ জঙ্গল থেকে চালককেও পাকড়াও করেছে৷ চালকের নাম টিঙ্কু নমঃ৷ তার বাড়ি বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায়৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ নেশা জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
পাহাড় থেকে সমতল থানাবাবুদের নাকের ডগায় অর্থাৎ কল্যাণপুর বাজার এলাকা ও বাগান বাজার গালরোড নামে সকলেরই চেনা রাস্তায় কাকভোর থেকে গভীর রাত্রে চলে অবৈধ চোলাই মদের খোলা বাজার৷ সবকিছু জেনে শুনেও কর্তাবাবুরা না জানার ভান করে চলছেন৷ মাঝে মধ্যে নাম কা ওয়াস্তে তল্লাশি অভিযান চালানো হয়৷ গত ব ধবার রাতে বাগান বাজার গালরোড থেকে চা বাগান যাওয়ার পথে গ১২ লিটার চোলাই মদ সহ রাজেশ দেববর্মা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ রাতের আঁধারে নাকি যুবকটিকে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রে জানা যায়৷ দুপুর ১২টা থেকে শুরু হয় বাইক-সাইকেল দিয়ে কল্যাণপুর বাগানবাজার মোহরছড়ী মদ সরবরাহ করার খেলা৷ চোলাই মদের পাশাপাশি অবাধে চলছে তীর জুয়ার ব্যবসাও৷ গ্রামের লাস্যময়ী গৃহবধূ থেকে শুরু করে উঠতি উপজাতি যুবতীর এজেন্ট বানিয়ে পাহাড় থেকে সমতলে চলছে প্রকাশ্য বাণিজ্য এই বাণিজ্য মূল পান্ডা মোহরছড়া এলাকার বাসিন্দা৷
এদিকে, কলমচৌড়া থানার পুলিশও একটি গাড়ি থেকে ৭২ বোতল বিলেতি মদ উদ্ধার করেছে৷ জানা গেছে, ভেলুয়ারচরে লাড়ুরবাড়ি এলাকায় পুলিশ চেকিং করছিল৷ তখন টিআর-০১-৩১৮৯ নম্বরের একটি কমান্ডার জিপ পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া কলমচৌড়া থানায় এবং গাড়িটি ধাওয়া করে পুলিশ৷ মাণিক্যনগরে এসে পুলিশ গাড়িটিকে ধরতে সক্ষম হয়৷ চালককেও আটক করেছে পুলিশ৷ জিপ থেকে ৭২ বোতল বিলেতি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top