News Flash

  • Home
  • দিনের খবর
  • ভিড় সামলাতে উদ্যোগ, প্রয়াগরাজ হয়ে স্পেশাল বন্দে ভারত চালাচ্ছে রেল
Image

ভিড় সামলাতে উদ্যোগ, প্রয়াগরাজ হয়ে স্পেশাল বন্দে ভারত চালাচ্ছে রেল

প্রয়াগরাজ, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): মহাকুম্ভে স্নান সারতে যাচ্ছে কাতারে কাতারে পুণ্যার্থী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠেছে প্রয়াগরাজে। কিন্তু এত ভিড়ের চাপ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশ কর্মীদের। একই অবস্থা রেলেও। পুণ্যার্থীদের চাপ সামলাতে একগুচ্ছ ট্রেন চালাচ্ছে রেল। কিন্তু তারপরেও সামাল দেওয়া যাচ্ছে না। তাই এবার প্রয়াগরাজের উদ্দেশে স্পেশাল বন্দে ভারত চালাচ্ছে ভারতীয় রেল।

১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এই সপ্তাহে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত ০২২৫২/০২২৫১ বন্দে ভারতের স্পেশাল রেক চালানো হবে। যেটি যাবে ও আসবে উত্তর প্রদেশের প্রয়াগরাজ হয়েই। ভোর ৫টা ৩০ মিনিটে নয়াদিল্লি থেকে ছাড়বে বন্দে ভারতটি। সেটি বারাণসীতে পৌঁছবে ২টো ২০ মিনিটে। প্রয়াগরাজ ক্রস করবে দুপুর ১২টার সময়ে। ওইদিনই বারাণসী থেকে ফেরার জন্য ট্রেনটি ছাড়বে ৩টে ১৫ মিনিটে। নয়াদিল্লিতে সেদিনই ঢুকবে রাত ১১টা ৫০ মিনিটে। প্রয়াগরাজে ওই দিনই বন্দে ভারতটি ফিরবে বিকেল ৫টা ২০ মিনিটে, এমনটাই জানিয়েছেন উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায়।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top