News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে এএপি ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হলে ফল ভিন্ন হতে পারত : ফারুক আব্দুল্লাহ
Image

দিল্লিতে এএপি ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হলে ফল ভিন্ন হতে পারত : ফারুক আব্দুল্লাহ

শ্রীনগর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হলে ফলাফল ভিন্ন হতে পারত। তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। বুধবার ফারুক আব্দুল্লাহ বলেছেন, উন্মাদনা (ইন্ডি জোট) এখনও একই রকম রয়েছে, কিন্তু আমরা দিল্লিতে কিছু ভুল করেছি। দিল্লিতে এএপি এবং কংগ্রেসের মধ্যে যদি একটি সমঝোতা হত, ফলাফল অন্যরকম হতে পারত। আমাদের সমস্ত নেতাদের বৈঠকে এই সব নিয়ে আলোচনা করতে হবে।”

জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ফারুক আব্দুল্লাহ বলেছেন, এই বিষয়টি বহু বছর ধরে ঝুলে আছে। মানুষ কী মনে করে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিলে সন্ত্রাসবাদের অবসান হবে? গতকালই আমাদের একজন সৈন্য শহীদ হয়েছেন। শুধুমাত্র শান্তিই এখানে কিছু করতে পারে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top