News Flash

  • Home
  • দিনের খবর
  • পারদ চড়ছে কাশ্মীরে, ১৫-১৬ ফেব্রুয়ারি তুষারপাতের সম্ভাবনা
Image

পারদ চড়ছে কাশ্মীরে, ১৫-১৬ ফেব্রুয়ারি তুষারপাতের সম্ভাবনা

শ্রীনগর, ১১ ফেব্রুয়ারি (হি.স.): তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শীতের দাপটও কমেছে কাশ্মীর উপত্যকায়। আগামী কিছু দিন নূন্যতম ও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়াও কাশ্মীরের উঁচু পাহাড়ে আগামী কিছু দিনের মধ্যে তুষারপাত প্রত্যাশিত। মঙ্গলবার সকালে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.০ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলাও তুষারপাতের সাক্ষী হতে পারে। উত্তর কাশ্মীরের কয়েকটি স্থানেও হালকা বৃষ্টিপাত প্রত্যাশিত। উত্তর কাশ্মীর ছাড়া কাশ্মীরের সমতল ভূমিতে আগামী কিছুদিনের মধ্যে কোনও উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তন প্রত্যাশিত নয়।

১৫-১৬ ফেব্রুয়ারি রাতে নতুন পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চলকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে উপত্যকার উঁচু অঞ্চলে। ওই সময়ে বৃষ্টি ও তুসসাৰপাত প্রত্যাশিত, এরপর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনও বড় ধরনের আবহাওয়ার পরিবর্তন প্রত্যাশিত নয়।

Releated Posts

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026

দুর্গাপুজোয় মাংস বিক্রি নিয়ে ভিএইচপির ‘নির্দেশিকা’, বাংলায় শুরু রাজনৈতিক বিতর্ক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর জারি করা একগুচ্ছ ‘নির্দেশিকা’ ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026

পুঞ্চে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২৯ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের গতিবিধি নজরে…

ByByNews Desk Aug 29, 2026

‘ওড়িশার জন্য কালো দিন’: এমএমডিআর সংশোধনী বিল নিয়ে বিজেপি সাংসদদের নিশানা নবীন পট্টনায়কের

ভুবনেশ্বর, ২৯ আগস্ট (আইএএনএস): লোকসভায় খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ পাশ হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top