News Flash

Image

বটতলায় নেশা সামগ্রী সহ ৩ যুবক আটক

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : গোপন খবরের ভিত্তিতে রাজধানীর বটতলা বাজার থেকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকদের নাম সহদেব দেবনাথ, অঙ্কিত দেব এবং সুমন ঘোষ।

পুলিশ সূত্রে জানা গেছে, এই তিন যুবক দীর্ঘদিন ধরে বটতলা হাওড়া মার্কেটের সামনে নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বটতলা ফাঁড়ি ও পশ্চিম আগরতলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ তাদের হাতেনাতে ধরে।

পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা।

Releated Posts

জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টিতে ম্লান ব্যবসার আশা

আগরতলা, ১৯ জুন : আগামীকাল বাঙালির ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলাসহ রাজ্যের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top