News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন দপ্তরের গোপন অভিযানে উদ্ধার লক্ষাধিক মূল্যের সেগুন কাঠ
Image

বন দপ্তরের গোপন অভিযানে উদ্ধার লক্ষাধিক মূল্যের সেগুন কাঠ

ধর্মনগর, ৯ ফেব্রুয়ারি : ফের বন দপ্তরের গোপন অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার সেগুন কাঠ। পলাতক কাঠ মাফিয়ারা। ঘটনা কদমতলা ফরেস্ট বিটের চল্লিশদ্রোন এলাকায়।

জানা গেছে, রবিবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনায় বনদপ্তর কদমতলা ফরেস্ট বিটের চল্লিশদ্রোন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে কদমতলা ফরেস্ট বিটের অফিসার তথা ফরেস্টার অভিজিৎ দাস এবং ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে একটি দল ওই এলাকায় হানা দেয়।

বনদপ্তরের অভিযানের খবর পেয়ে কাঠ মাফিয়ারা দ্রুত পালানোর চেষ্টা করে। কাঠ বোঝাই একটি গাড়ি নিয়ে পালানোর সময় রাস্তায় বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানের জমিতে পড়ে যায়। পাচারকারীরা এরপর গাড়ি ফেলে পালিয়ে যায়।

বনদপ্তর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। তবে, পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। বনদপ্তর তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে আশা করা যাচ্ছে।

Releated Posts

দমকলের গাফিলতির অভিযোগ, আগুনে ভস্মীভূত বাড়ি-গাড়ি; ক্ষোভে ফেটে পড়লেন বাড়ির মালিক

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির…

ByByReshmi Debnath Jun 19, 2026

জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টিতে ম্লান ব্যবসার আশা

আগরতলা, ১৯ জুন : আগামীকাল বাঙালির ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলাসহ রাজ্যের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top