News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শাসক দলের বিরুদ্ধে ফের সরব রাজ্যের বিরোধী দলনেতা
Image

শাসক দলের বিরুদ্ধে ফের সরব রাজ্যের বিরোধী দলনেতা

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের সরব রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। রাজ্য সরকারকে একটা কমিশনের সরকার বলে ফের কটাক্ষ করেন তিনি।

রবিবার আগরতলায় সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় জীতেন্দ্র চৌধুরী শাসক দলের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন। রাজ্যের শাসক দল মানুষকে টুপি পরিয়ে রাখছে বলে কটাক্ষ করলেন জীতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, চোখে ধুলো ছড়িয়ে বোকা বানানোর কাজে ব্যস্ত শাসক দল। মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের কিছু করার নেই। এই কীর্তনই তাঁদের করে যেতে হবে।

জীতেন্দ্র চৌধুরী আরও বলেন, রাজ্য সরকার মানুষের বিশ্বাস ও আশা ভঙ্গ করেছে। তারা উন্নয়নের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এখন তারা মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু মানুষ আর তাদের কথায় ভুলছে না। তারা সরকারের আসল চেহারা চিনে গেছে।

রাজ্যের শাসক দলের দলীয় কোন্দলে যদু বংশের লড়াইয়ের ছায়া দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। জীতেন্দ্র চৌধুরী’র মতে এই কোন্দল গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে দ্রুত।

শাসক দল বিজেপি’র নিজস্বতা বলে কিছুই নেই, এমনটাই মনে করছেন রাজ্যের বাম নেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। দিল্লী ভোটে গেরুয়া ঝড় আর তাঁর পরিপ্রেক্ষিতে বিজেপি’র ফের ক্ষমতার অলিন্দে চলে আসা’কে এই ভাবেই ব্যাখ্যা করেছেন তিনি।

Releated Posts

নেপালে উদ্ধার আরও ৪ ভারতীয়, এখনও নিখোঁজ ২৮৭ জন: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের রসুয়া জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে শনিবার আরও চার ভারতীয় নাগরিককে উদ্ধার করা…

ByBySandeep Biswas Aug 29, 2026

ত্রিপুবাকে ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও আর্থিক…

ByByNews Desk Aug 29, 2026

চিনি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, রেশনে মাথাপিছু ৫০০ গ্রাম চিনি দেওয়ার দাবি

আগরতলা, ২৯ আগস্ট: দেশজুড়ে চিনি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে সরব হল…

ByByNews Desk Aug 29, 2026

সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে আগামীকাল সংবর্ধনা, প্রস্তুতিতে প্রদেশ বিজেপি

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top