News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যজনকভাবে মৃত্যু
Image

খোয়াইয়ে নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যজনকভাবে মৃত্যু

খোয়াই, ৮ ফেব্রুয়ারি : খোয়াই শহরে একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম রোনাল দেববর্মা (২১)। যুবক রতনপুর নবীন ঠাকুর পাড়ার বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে নেশামুক্তি কেন্দ্র থেকে তাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং যুবকের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, রোনাল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে ওই কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।

তবে, যুবকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যুবকের পরিবার শোকে মুহ্যমান।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top