News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে যাওয়ার পথে অপহৃত দুই সুকলছাত্রী সহ ধৃত অপহরণকারী
Image

বহিঃরাজ্যে যাওয়ার পথে অপহৃত দুই সুকলছাত্রী সহ ধৃত অপহরণকারী

handcuffনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ নভেম্বর৷৷ দুই নাবালিকা সুকল ছাত্রী বিশালগড় থেকে অপহৃত হয়৷ দুজনের  বাড়ি দুর্গানগর৷ ভদ্রাবতী সুকলের অষ্টম শ্রেণীর ছাত্রী৷ অপহরণকারীর নাম আমির হুসেন৷ পেশায় কাঠ মিস্ত্রী বিবাহিত৷ ঘটনাটি ঘটে  রবিবার সন্ধ্যাবেলা৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ছয়টার প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার সময় একই এলাকায় প্রতিবেশী আমির জোর করে অটোরিক্সা গাড়িতে দুজনকে তুলে নেয়৷ এবং আগরতলা বাধারঘাট রেলস্টেশনে নিয়ে দিনের শেষ ট্রেনে তুলে ধর্মনগর নিয়ে যায়৷ স্টেশনে তিনজনের চলাফেরা দেখে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়৷ ঘন্টাখানেক পরে পুলিশ এদের জিজ্ঞাসাবাদ শুরু করলে আমির হুসেনের কথাবার্তায় অসংলগ্ণতা বুঝতে পারে৷ সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে রাত তিনটায় নাবালিকাদের বাড়িতে ফোন করে পুলিশ৷ ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয় তাদের৷ এদিকে সন্ধ্যা থেকে চারদিক খোঁজাখঁুজি শুরু করে কোথাও না পেয়ে শেষ পর্যন্ত ধর্মনগর থেকে ফোন পেয়ে আমিরের স্ত্রী ধর্মনগর গিয়ে পৌঁছে৷ নাবালিকার পরিবারের উপস্থিতিতে ধর্মনগর থানা থেকে তাদের বিশালগড় পাঠানো হয়৷ রাত ১০টায় অপরাধকারী আমির হুসেন সহ দুই নাবালিকাকে হাজির করা হয় বিশালগড় মহিলা থানায়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মহকুমার পুলিশ আধিকারিক প্রবীর পাল৷ মহিলা থানার এসআই শিপ্রা দাস সহ মহকুমা পুলিশ আধিকারিক নাবালিকার মুখ থেকে ঘটনার বিবরণ শুনে নেয়৷ তারা বলেন, পাচারের উদ্দেশ্যে নাকি  পতিতালয়ে বিক্রি৷ ঠিক কি কারণে দুই সুকলছাত্রীকে অপহরণ করা হয় মুখ খুলতে নারাজ আমির হুসেন৷ নাবালিকার পক্ষ থেকে অপহরণের মামলা করা হয় বিশালগড় মহিলা থানায়৷ মামলার নম্বর ৬০/১৬ ভারতীয় দন্ডবিধির ৩৬৬(এ) ধারায়৷ মঙ্গলবার দুপুরে তাদের ডাক্তারি পরক্ষীর পর আদালতে পাঠালে এদের জবানবন্দী রেকর্ড করা হয় আসামী আমির হুসেনকে দুদিনের জেল হাজতে পাঠানো হয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top