News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘নিজেদের মধ্যে আরও লড়াই কর’, দিল্লির ফল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ওমরের
Image

‘নিজেদের মধ্যে আরও লড়াই কর’, দিল্লির ফল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ওমরের

শ্রীনগর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেস ও আম আদমি পার্টিকে কটাক্ষ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ভোটের গণনা চলাকালীনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ‘মহাভারত’ ধারাবাহিকের একটি অংশ শেয়ার করে ওমর আবদুল্লা লেখেন, ‘নিজেদের মধ্যে আরও লড়াই কর’।

ওমরের সোশ্যাল মিডিয়া বার্তায় স্পষ্ট, দিল্লিতে কংগ্রেস এবং এএপি-র আলাদাভাবে নির্বাচনে লড়াই করার দিকেই ইঙ্গিত দিয়েছেন তিনি। উল্লেখ্য, ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্সও ইন্ডি জোটের একটি অংশ। অনেকেই মনে করছেন, এক্স পোস্টে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, যে দিল্লি নির্বাচনে বিরোধী ঐক্য বজায় রাখা উচিত ছিল। নিজেদের মধ্যে লড়াই করে আসলে কোনও লাভই হয় না। গণনার প্রাথমিক ট্রেন্ডও তাই বলছে। বিজেপির থেকে বেশ কিছুটা দূরে এএপি, অন্যদিকে খাতাই খুলতে পারেনি কংগ্রেস শিবির।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top