নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইন্দ্রনগর মাঠে এক শারীর শিক্ষকের বেদম প্রহারে মাঠে খেলতে যাওয়া এক দ্বাদশ পরীক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে৷ তার নাম দ্বৈপায়ন সরকার৷ অভিযুক্ত শারীর শিক্ষক প্রদীপ মালাকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ সুকল কক্ষে ন, তবে খেলার মাঠে এক শারীর শিক্ষকের মারধরে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে৷ আহত ছাত্রের নাম দ্বৈপায়ন সরকার৷ সে হেনরি ডিরিজিও একাডেমির ছাত্র৷ এবছরের দ্বাদশ পরীক্ষার্থী৷ আগামী ২২ নভেম্বর থেকে তার পরীক্ষা৷ সে সোমবার বিকেলে ইন্দ্রনগর আইটিআই মাঠে ফুটবল খেলতে গিয়েছিল৷ অনিকেত মালাকার নামে অপর এক বালকের সঙ্গে তার বাকবিতন্ডা হয়৷ অনিকেতের জ্যেঠা দূর থেকে ঘটনা প্রত্যক্ষ করে স্টাম্প নিয়ে এগিয়ে এসে পুত্রসম দ্বৈপায়নকে মারধর করেন৷ তাতে প্রচন্ড আঘাত লাগে দ্বৈপায়নের৷ তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দ্বৈপায়নের বাবা প্রশান্ত সরকার এ ব্যাপারে শারীর শিক্ষক প্রদীপ মালাকারের বিরুদ্ধে জিবিপুলিশ আউট পোস্টে মামলা দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
আইটিআই মাঠের দায়িত্বপ্রাপ্ত শারীরশিক্ষক মাঠে খেলতে আসা এক নাবালক ছাত্রকে মারধর করে জখম করার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
শারীর শিক্ষকের প্রহারে গুরুতর জখম ছাত্র
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















