News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বনির্ভরতার পথে ছাত্রীরা, উইমেন্স কলেজের ব্যতিক্রমী উদ্যোগ
Image

স্বনির্ভরতার পথে ছাত্রীরা, উইমেন্স কলেজের ব্যতিক্রমী উদ্যোগ

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে ছাত্রীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে বলে আশা করছেন প্রশিক্ষকরা।

প্রসঙ্গত, লেখাপড়ার পাশাপাশি কলেজের ছাত্রীদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে উইমেন্স কলেজ এনএসএস ইউনিট প্রতিনিয়তই বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে। কখনো ব্লাউজ কাটা শেখানো, কখনও বা বিভিন্ন সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া। তাছাড়া পরিত্যক্ত প্লাস্টিকের প্যাকেট দিয়ে কিভাবে পাপোশ তৈরি করা যায় তার প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় বৃহস্পতিবার এক কর্মসূচির আয়োজন করা হয় কলেজের ছাত্রীদের নিয়ে।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এই মহাবিদ্যালয়েরই শিক্ষক নরেশ দেবনাথ। এই কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে ছিল দারুণ উৎসাহ উদ্দীপনা এবং এদিন ছাত্রীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। তাছাড়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে কলেজের অধ্যক্ষা শর্বরী নাথ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা গণও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন এন এস এস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেছে। তারা জানিয়েছে যে এই প্রশিক্ষণ তাদের জন্য খুবই উপকারী। তারা ভবিষ্যতে এই ধরনের আরও কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top