News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতীয় গণতন্ত্র অসাধারণভাবে পরিপক্ক, জনগণ দায়িত্ব সম্পর্কে সচেতন : চন্দ্রচূড়
Image

ভারতীয় গণতন্ত্র অসাধারণভাবে পরিপক্ক, জনগণ দায়িত্ব সম্পর্কে সচেতন : চন্দ্রচূড়

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সস্ত্রীক দিল্লি বিধানসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বুধবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও তাঁর স্ত্রী কল্পনা দাস তিন মূর্তির কাছে লায়ন্স বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দেওয়ার পর ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, ভারতীয় গণতন্ত্র অসাধারণভাবে পরিপক্ক, জনগণ দায়িত্ব সম্পর্কে সচেতন। তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্ট বারংবার আমাদের ইভিএমের বৈধতা বহাল রেখেছে। সাংবিধানিক বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টই শেষ কণ্ঠস্বর, ইভিএমের বৈধতা নিশ্চিত করেছে এবং আমি মনে করি আমাদের এটা মেনে নিতে হবে, এটাই সুপ্রিম কোর্টের রায়। চন্দ্রচূড় আরও বলেছেন, “তরুণ ভোটারদের কাছে আমার বার্তা হল, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।”

Releated Posts

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

‘তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো উচিত’: বিজেপি এগোতেই মন্তব্য হুমায়ুন কবীরের

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে আম…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top