News Flash

  • Home
  • দিনের খবর
  • মহাকুম্ভে দুঃখজনক ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত, দাবি অখিলেশের
Image

মহাকুম্ভে দুঃখজনক ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত, দাবি অখিলেশের

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চাইলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার লোকসভায় অখিলেশ বলেছেন, “সরকার যখন ক্রমাগত বাজেটের পরিসংখ্যান দিচ্ছে, তখন মহাকুম্ভে যারা মারা গিয়েছেন তাদের পরিসংখ্যানও দিন। আমি দাবি করছি, মহাকুম্ভের আয়োজন সম্পর্কে স্পষ্টীকরণের জন্য একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত।”

সপা প্রধান অখিলেশ যাদব আরও বলেছেন, “মহাকুম্ভের বিপর্যয় মোকাবিলা এবং হারিয়ে যাওয়া ও পাওয়া কেন্দ্রের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া উচিত। মহাকুম্ভ দুর্ঘটনায় মৃতের পরিসংখ্যান, আহতদের চিকিৎসা, ওষুধের প্রাপ্যতা, ডাক্তার, খাবার, জল, পরিবহনের পরিসংখ্যান সংসদে পেশ করতে হবে।” অখিলেশ আরও দাবি জানিয়েছেন, মহাকুম্ভ ট্র্যাজেডির জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা সত্য গোপন করেছে তাদের শাস্তি হওয়া উচিত। আমরা ডবল-ইঞ্জিন সরকারকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোনও দোষ না থাকে, তাহলে পরিসংখ্যানগুলিকে চাপা, লুকানো এবং মুছে ফেলা হল কেন?”

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top