News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসাম রাইফেলসের যৌথ অভিযানে ২.৯ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস
Image

আসাম রাইফেলসের যৌথ অভিযানে ২.৯ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ৪ ফেব্রুয়ারী : গোপন সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলস, কাস্টমস এবং সোনামুড়া পুলিশের যৌথ অভিযানে ৭৫,০০০ গাঁজা গাছ ধ্বংস করে। যার বাজারমূল্য আনুমানিক ২.৯ কোটি টাকা হবে। আজ আসাম রাইফেলস তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে।

এদিন বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সিপাহীজলা জেলায় বিজয়নগর এলাকায় বিপুল পরিমাণ গাঁজা চাষ করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে দুটি ভিন্ন জায়গা জুড়ে আনুমানিক ১০০ একর জমিতে গড়ে তোলা আনুমানিক ৭৫,০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। সমন্বিত পদক্ষেপ মাদক পাচারের হুমকি রোধে এবং নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর অঙ্গীকারের ওপর জোর দেয়।

তাছাড়া, এই ধরনের অভিযানগুলি অবৈধ মাদক ব্যবসার প্রতিকূল প্রভাব থেকে এই অঞ্চলকে রক্ষা করার পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর সংকল্পকে পুনর্ব্যক্ত করে।

Releated Posts

নিয়োগ প্রক্রিয়া থামবে না, শূন্যপদ পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ আগস্ট: প্রযুক্তিগত সমস্যার কারণে মাঝে মধ্যে কিছু জটিলতা তৈরি হলেও রাজ্যে সরকারি নিয়োগ প্রক্রিয়া কোনওভাবেই বন্ধ…

ByByReshmi Debnath Aug 30, 2026

রাজ্যে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব, কর্মীদের পাশে থাকার বার্তা

আগরতলা, ৩০ আগস্ট: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো ত্রিপুরায় ফিরলেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Aug 30, 2026

ড্রাইভার পদে ১৬ জনকে অফার লেটার, ১৮০ মহিলাকে সেলাই মেশিন প্রদান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ আগস্ট: কর্মসংস্থান সৃষ্টি ও মহিলা ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর ও উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার নিরন্তর…

ByByReshmi Debnath Aug 30, 2026

বাধারঘাটে ১৩৭তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বার্তার প্রশংসা মন্ত্রী সুশান্তর

আগরতলা, ৩০ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব উপলক্ষে রবিবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ৪৫ নম্বর…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top