কৈলাশহর, ২ ফেব্রুয়ারি : কৈলাশহর মহকুমার লাটিয়াপুরা এলাকায় নেশা সামগ্রী বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে গণধোলাই দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। স্থানীয় বাসিন্দারা একাধিকবার তাদের এই কাজ থেকে বিরত থাকার জন্য বললেও তারা কর্ণপাত করেনি, বরং তাদের কার্যকলাপ আরও বেড়ে যায়। এতে অতিষ্ঠ হয়ে আজ সকালে এলাকাবাসী একত্রিত হয়ে ওই দম্পতিকে ধরে গণধোলাই দেয়।
অভিযুক্ত দম্পতির দাবি, অভাবের তাড়নায় তারা নেশা সামগ্রী বিক্রি করতে বাধ্য হয়েছে।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



















