News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত হলেন খোয়াই’র প্রাক্তন মন্ডল সভাপতি
Image

প্রয়াত হলেন খোয়াই’র প্রাক্তন মন্ডল সভাপতি

খোয়াই, ২ ফেব্রুয়ারি : প্রয়াত হলেন খোয়াই’র প্রাক্তন মন্ডল সভাপতি প্রফুল্ল চন্দ্র দাস। প্রয়াতের মরদেহে দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলীয় কর্মীবৃন্দ।

প্রফুল্ল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের জন্য অনেক কাজ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে দলীয় কর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, প্রাক্তন মন্ডল সভাপতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতা কর্মীরা প্রয়াতের বাড়িতে ছুটে যান। খোয়াই’র বর্তমান মন্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস প্রয়াতের মরদেহে দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সভাপতি বিনয় দেববর্মা সহ আরও অনেকে।

Releated Posts

জাতীয় সড়ক দখলমুক্ত করতে কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসকের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: সুপ্রিম কোর্টের সিভিল অর্ডার নং . ৯ এর ২০২৫ -এর নির্দেশনা অনুযায়ী জাতীয়…

ByByReshmi Debnath Jun 30, 2026

রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: আজ সন্ধ্যায় লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন…

ByByReshmi Debnath Jun 30, 2026

ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা…

ByByReshmi Debnath Jun 30, 2026

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top