News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে সামিল গ্রামবাসী
Image

রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে সামিল গ্রামবাসী

আগরতলা, ১ ফেব্রুয়ারী: রাস্তা সংস্কারের দাবিতে কৈলাসহর মহকুমার ইরানি থানা সংলগ্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে সামিল হলেন স্থানীয়রা। অবরোধের ফলে ব্যাহত স্বাভাবিক যান চলাচল, দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। 

ঘটনার বিবরণে জানা, কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন বাবুরবাজার থেকে ইরানি বাজার যাওয়ার রাস্তাটির দীর্ঘদিন ধরে চলাচল অনুপযুক্ত হয়ে রয়েছে। সামনেই বর্ষা শুরু হবে, এখন পর্যন্ত এই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছেনা।  কিন্তু রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের নজরে বিষয়টি বার বার নেওয়ার পরও কারো কোনো মাথাব্যথা নেই। শনিবার দুপুরে এক প্রকার বাধ্য হয়ে ইরানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সড়ক অবরোধে সামিল হয়েছেন।

এদিকে, দীর্ঘ ৩ঘন্টা অবরোধের পর দপ্তরর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অলক রায় ঘটনাস্থলে উপস্থিত হন। আগামী তিন দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। অবরোধকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তবে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তারা। 

Releated Posts

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে…

ByByReshmi Debnath Jun 24, 2026

চেবরীতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত সাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: খোয়াই জেলার চেবরী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026

ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন বা ভবিষ্যতে কিনতে চাইছেন, তাঁদের জন্য এল বড় সুখবর।…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top