News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেল পুলিশের জালে ২ টাউট, অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগ
Image

আগরতলা রেল পুলিশের জালে ২ টাউট, অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগ

আগরতলা, ১ ফেব্রুয়ারি : শুক্রবার মধ্যরাতে আগরতলা সরকারি রেল পুলিশের তৎপরতায় ২ জন টাউটকে বামুটিয়া এবং সিধাই থানা এলাকা থেকে আটক করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা নাগরিকদের সীমান্ত পারাপারে সাহায্য করার অভিযোগ রয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।

তিনি আরো বলেন, এ বছরের জানুয়ারি মাসে আগরতলা রেলস্টেশন থেকে অবৈধভাবে ভারতে আসা ৯ জন বাংলাদেশী নাগরিক এবং সীমান্ত পারাপারে সাহায্যকারী ১৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে রেল পুলিশ। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে…

ByByReshmi Debnath Jun 24, 2026

চেবরীতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত সাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: খোয়াই জেলার চেবরী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026

ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন বা ভবিষ্যতে কিনতে চাইছেন, তাঁদের জন্য এল বড় সুখবর।…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top