News Flash

  • Home
  • দিনের খবর
  • অবহেলায় ফেলে দেওয়া জিনিস দিয়ে ‘দেবী সরস্বতীর প্রাণ প্রতিষ্ঠা’
Image

অবহেলায় ফেলে দেওয়া জিনিস দিয়ে ‘দেবী সরস্বতীর প্রাণ প্রতিষ্ঠা’

পূর্ব বর্ধমান, ১ ফেব্রুয়ারি (হি.স.): শিল্পীর শৈল্পিক কারুকার্যে, অবহেলায় ফেলে দেওয়া জিনিস হয়ে উঠছে ‘মহার্ঘ’! শুধু তাই নয়, ‘দেবী সরস্বতীর প্রাণ প্রতিষ্ঠা’ পাচ্ছে সেই সব অবহেলিত দ্রব্যেই। এমনই দুই শৈল্পিক নিদর্শনের ছোঁয়া দেখা গেল কালনায় ও পূর্বস্থলীতে।

ফেলে দেওয়া লোহার যন্ত্রাংশ-সহ তামা, পিতল সহযোগে সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কালনার তরুণ শিল্পী অরিজিৎ গঙ্গোপাধ্যায়। শহরের স্পুটনিক ৭০-এর পুজো মণ্ডপে তিনি যে প্রতিমা তৈরি করছেন সেখানে ফেলে দেওয়া সাইকেলের চেন, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ যেমন রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন যন্ত্রাংশ।

এর আগেও এই শিল্পী পয়সা, ব্লেডের, কচুরিপানার মত বিভিন্ন দ্রব্য দিয়ে প্রতিমা তৈরি করে সকলের নজর কাড়েন। শিল্পী রাজু বাগ বলেন, “স্পুটনিক ৭০ ক্লাবের দেবীপ্রতিমার সিংহাসন তৈরি হচ্ছে সাইকেলের চেন, চাষের যন্ত্রাংশ দিয়ে। দেবীমূর্তি ও হাঁস তৈরি হচ্ছে যন্ত্রাংশ দিয়ে। এই মূর্তি তৈরিতে প্রায় দুমাস সময় লাগছে। কেরলের কথাকলি নাচের থিমের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিমায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আনুষঙ্গিক ব্যাকগ্রাউণ্ড থাকছে।”

Releated Posts

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top