News Flash

  • Home
  • দিনের খবর
  • গাজিয়াবাদে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে আগুন, বহু দূর থেকে শোনা গেল বিস্ফোরণের শব্দ
Image

গাজিয়াবাদে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে আগুন, বহু দূর থেকে শোনা গেল বিস্ফোরণের শব্দ

গাজিয়াবাদ, ১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে আগুন ধরে গেল গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে। শনিবার ভোররাতে গাজিয়াবাদের টিলা মোড় থানার অধীনে দিল্লি-ওয়াজিরাবাদ সড়কের ওপর ভোপুরা চকে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে আগুন ধরে যায়। আগুন লাগার পর একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়, বিস্ফোরণের শব্দ এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যায়। সিএফও রাহুল পাল বলেছেন, উপর্যুপরি সিলিন্ডার বিস্ফোরণের কারণে দমকল কর্মীরা প্রথমে ট্রাকের কাছে পৌঁছতেই পারেননি। কাউন্সিলর ওম পাল ভাট্টি বলেছেন, শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। হতাহতের কোনও খবর নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২-৩ কিলোমিটার দুরেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটি গোডাউনে এবং বাড়িতেও আগুন ধরে যায়। দমকল অফিসার রাহুল পাল বলেছেন, ভোর ৪.৩০ মিনিট নাগাদ আমরা আগুন লাগার বিষয়ে জানতে পারি। এলপিজি সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে আগুন ধরে যায়। সংলগ্ন বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। ২-৩টি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কেউ হতাহত হননি।

Releated Posts

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top