News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিএম সূর্য ঘর মুফত বিজলির যোজনার সুবিধাভোগীদের বিরল সম্মান
Image

পিএম সূর্য ঘর মুফত বিজলির যোজনার সুবিধাভোগীদের বিরল সম্মান

আগরতলা, ৩১ জানুয়ারি : ভারত সরকারের নবায়ন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের আমন্ত্রণ এবং ব্যবস্থাপনায় পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনায় রাজ্যের ৮ জন সুবিধাভোগী গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকালে নয়াদিল্লিতে কর্তব্যপথে বিশেষ অতিথি রূপে অংশ নিয়েছেন। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসেই রাষ্ট্রপতি ভবনে এট হোম অনুষ্ঠানে এ রাজ্যের পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় সুবিধাভোগী অজয় ভুষন পালকে আমন্ত্রণ জানিয়ে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়েছে।

কর্তব্য পথের অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শুধুমাত্র অসম, মনিপুর এবং ত্রিপুরা এই বিরল সম্মান পেয়েছে। এই অনুষ্ঠানে গোটা দেশ থেকে মোট ৪১৮ জন সূর্য ঘর সুবিধাভোগী অংশ নিয়েছেন। সুবিধাভোগীদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার নোডাল অফিসার তথা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ডিজিএম সুজাতা সরকারও। উল্লেখ্য এখন পর্যন্ত গোটা রাজ্যে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনায় প্রায় ১২ হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন।

Releated Posts

সাব্রুমে টানা বর্ষণে ফেনী নদীর জলস্তর বৃদ্ধি, সরেজমিনে পরিদর্শনে মহকুমা শাসক

সাব্রুম, ৯ জুলাই: টানা বর্ষণের জেরে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

রাস্তার বেহাল দশা, দুর্ভোগে বাসিন্দারা

শান্তিরবাজার, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার ৩৬ নং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যের টিলা এলাকার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক সংকট ঘিরে বিক্ষোভ, পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষা দফতরের আধিকারিক

বিশালগড়, ৯ জুলাই: দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Jul 9, 2026

অস্থায়ী লাইনম্যানদের কর্মবিরতিতে সাব্রুমে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

সাব্রুম, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় অস্থায়ী লাইনম্যানদের অনির্দিষ্টকালের কর্মবিরতির জেরে তীব্র বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 9, 2026
Scroll to Top