News Flash

  • Home
  • দিনের খবর
  • বিদেশে ভারতকে অসম্মান করতে ভালোবাসে কংগ্রেস : প্রধানমন্ত্রী
Image

বিদেশে ভারতকে অসম্মান করতে ভালোবাসে কংগ্রেস : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মন্তব্যের তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির দ্বারকায় এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দ্রৌপদী মুর্মুজি আদিবাসী পরিবার থেকে এখানে এসেছেন। তাঁর মাতৃভাষা হিন্দি নয়, ওড়িয়া। তিনি আজ সংসদকে চমৎকারভাবে উদ্বুদ্ধ করেছেন, ভাষণ দিয়েছেন। কিন্তু কংগ্রেসের শাহী পরিবার তাকে অপমান করতে শুরু করেছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, শাহী পরিবারের এক সদস্য বলেন, আদিবাসী কন্যা বিরক্তিকর বক্তৃতা দিয়েছেন। আরেক সদস্য আরও একধাপ এগিয়ে রাষ্ট্রপতিকে বেচারা বলেছেন। তারা আদিবাসী কন্যার বক্তৃতা বিরক্তিকর মনে করে। এটা দেশের ১৬ কোটি আদিবাসী ভাই-বোনের অপমান। এটা দেশের প্রতিটি গরিব মানুষের অপমান…তারা মানুষকে গালি দিতে, বিদেশে ভারতকে অপমান করতে এবং শহুরে নকশালদের কথা বলতে পছন্দ করে। দিল্লিকে খুব সতর্ক থাকতে হবে।”

Releated Posts

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026

পাঞ্জাবে অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১০টি অত্যাধুনিক পিস্তল

চণ্ডীগড়, ২৩ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে একটি বেআইনি অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছে কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) অমৃতসর। এই ঘটনায়…

ByByNews Desk Aug 23, 2026

পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করা হবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে আশ্বাস দিয়েছেন…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top