News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় শক্তি বাড়ছে দাবি করে হেমন্ত বিশ্ব জানালেন কারো সাথেই জোটে যাবে না বিজেপি
Image

ত্রিপুরায় শক্তি বাড়ছে দাবি করে হেমন্ত বিশ্ব জানালেন কারো সাথেই জোটে যাবে না বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ শক্তি বেড়ে চলেছে৷ তাই রাজ্যে আর কোন দলের সাথেই জোটে যাবে না বিজেপি৷

সোমবার ঊষাবাজারে বিজেপির জনসভায় বক্তব্য রাখেন ড হেমন্ত বিশ্ব শর্মা৷ ছবি নিজস্ব৷
সোমবার ঊষাবাজারে বিজেপির জনসভায় বক্তব্য রাখেন ড হেমন্ত বিশ্ব শর্মা৷ ছবি নিজস্ব৷

সোমবার সাংবাদিক সম্মেলনে দ্ব্যর্থহীন ভাষায় একথা জানালেন, নেডা’র কনভেনার তথা আসামের শিক্ষামন্ত্রী ডা হিমন্ত বিশ্বশর্মা৷ তাঁর দাবি, রাজ্যে বিশেষ করে উপজাতি মহল্লায় দলের শক্তি ক্রমশ বেড়ে চলেছে৷ তাই কোন দলের সাথেই সমঝোতা করার প্রয়োজনীয়তা নেই৷ পাশাপাশি তিনি আরো দাবি করেন, আগামী ২০১৮ বিধানসভা নির্বাচনে পরিবর্তন বিজেপিই আনবে৷ কারণ, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সিপিএমের বি এবং সি দল হিসেবে কাজ করছে৷ তাই তাঁদের ভোট দেওয়ার অর্থ হল সিপিএমকেই সমর্থন করা৷ রাজ্যের মানুষ বিষয়টি ভালভাবেই বুঝেন৷ তাই আগামী ২০১৮ বিধানসভা নির্বাচনে সিপিএমকে সরাতে বিজেপিই নির্ণায়ক ভূমিকা পালন করবে৷ অবশ্য এর ঝলক আগামী ১৯ নভেম্বর রাজ্যের দুটি আসনে অনুষ্ঠিত উপনির্বাচনেই দেখতে পাওয়া যাবে বলে হেমন্তবাবু আশা প্রকাশ করেন৷ তাঁর দাবি, বড়জলা এবং খোয়াই উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত৷
এদিন সন্ধ্যায় বড়জলাতে নির্বাচনী জনসভা করেন হেমন্ত বিশ্ব শর্মা৷ উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি দাবি করে বলেন, আসামে বিজেপি সরকার গঠন করতেই সেখানে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমান ১২৫ শতাংশ ডিএ প্রদান করা হচ্ছে৷ আগামী জানুয়ারি মাস থেকে সপ্তম বেতন কমিশন চালু হবে আসামে৷ তিনি জানান, দিন পাঁচেকের মধ্যে বেতন কমিশনের রিপোর্ট জমা পড়বে এবং জানুয়ারি মাস থেকেই সপ্তম বেতন কমিশনের হারে কর্মচারীরা বেতন পাবেন৷ রাজ্যের বামফ্রন্ট সরকারের সমালোচনা করে তিনি বলেন, শাসক দল শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলে৷ অথচ তাঁরাই ক্রমাগত শোষণ করে চলেছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, এরাজ্যে কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পান না৷ চাকুরি পেয়ে পাঁচবছর ফিক্সড পে’তে কাজ করতে হয়৷ তবুও দীর্ঘ ২৪ বছর শাসন করেও বামফ্রন্ট দাবি করে সবদিক দিয়ে তারাই সফল৷ এদিন তিনি রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা নিয়েও বামফ্রন্টের তীব্র সমালোচনা করেন৷ তিনি কটাক্ষ করে বলেন, ত্রিপুরা রেগার বাইরে বিকল্প চিন্তা করতে পারছে না৷ কারণ, বামফ্রন্ট রেগার লেভেল থেকে উপরে উঠতে চাইছে না৷ হতাশা ব্যক্ত করে তিনি বলেন, রাজ্যে ৬৭ শতাংশ বিপিএল ভুক্ত পরিবার রয়েছে৷ এতদিন ধরে বামফ্রন্ট ক্ষমতায় থেকে কি করছে সেই প্রশ্ণ তুলেন৷ তাঁর দাবি, বামফ্রন্ট এই রাজ্যের মানুষকে বিপিএল থেকে উপরে তুলতে চায় না৷
এদিন তিনি বলেন, রাজ্যে বিরোধী নেই, এজন্যই সিপিএম একটানা ২৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে৷ যারা বিরোধী দল হিসেবে দাবি করে থাকে তারা আসলে গড়পেটা করেছেন৷ এজন্যই রাজ্যে সিপিএমকে এতদিন ক্ষমতা থেকে সরানো সম্ভব হচ্ছিল না৷ কিন্তু বিজেপির সাথে গড়পেটার কোন সুযোগ নেই৷ তাঁর দাবি, নির্বাচনে কড়া জবাব দেবে বিজেপি এবং রাজ্যে পরিবর্তন আনবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top