News Flash

Image

বহু বছর পর হিন্দুত্ব জেগে উঠেছে : রবি কিশান

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করলেন বিজেপি সাংসদ রবি কিশান। পাশাপাশি এই ঘটনায় সমালোচনা করার জন্য বিরোধীদের ভূমিকার নিন্দা করেছেন তিনি। শুক্রবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবি কিশান বলেছেন, “এই লোকজন এমন কিছু ঘটনার অপেক্ষায় ছিল, যাতে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগীকে কোণঠাসা করা যায়। এটা ভুল, সেদিন মহা কুম্ভে কোটি কোটি ভক্ত এসেছিল। বহু বছর পর হিন্দুত্ব জেগে উঠেছে।”

রবি কিশান আরও বলেছেন, “যে ঘটনা ঘটেছে, তা আমাদের সবার জন্য বেদনাদায়ক। সরকার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু কারও মৃত্যু নিয়ে রাজনীতি করার চেয়ে দুঃখজনক আর কিছু নেই।” দিল্লি বিধানসভা নির্বাচন প্রসঙ্গে রবি কিশান বলেছেন, “আপদা দিল্লিতে হারতে চলছে, তাঁদের ওপর থেকে জনতা আস্থা হারিয়েছে।”

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top