News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে আবারও দেবালয়ে চুরি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
Image

সাব্রুমে আবারও দেবালয়ে চুরি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

আগরতলা, ৩১ জানুয়ারি: দেবালয় থেকে বারবার চুরির ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত যুবকদের দৌরাত্ম্যই এসব ঘটনার মূল কারণ।গতকাল রাতে শহরের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান সাব্রুমের রামকৃষ্ণ সেবাশ্রম থেকে চুরি যায় বিভিন্ন মূল্যবান উপকরণ, যার মধ্যে ছিল মৃদঙ্গ, হারমোনিয়াম, কাঁসার ঘন্টা, গীতা, ভাগবতসহ অন্যান্য সামগ্রী। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আজ সকালে বিষয়টি সব্রুম থানার পুলিশকে জানানো হলে, তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। ইতিমধ্যে এলাকাবাসী চোরদের দ্রুত গ্রেফতার এবং দেবালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।

প্রসঙ্গত, এটি প্রথম নয়; এর আগেও বেশ কয়েকটি দেবালয়ে চুরির ঘটনা ঘটেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দোষীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে এবং অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top