News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে কুমারঘাটের মূর্তি পাড়ায় ব্যস্ততা তুঙ্গে
Image

বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে কুমারঘাটের মূর্তি পাড়ায় ব্যস্ততা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৯ জানুয়ারি: সামনেই বিদ্যার দেবী সরস্বতী পুজো। তাই রাজ্যের  মূর্তি পাড়ায় চলছে চরম ব্যস্ততা। বুধবার ঊনকোটি জেলার মৃৎশিল্পীদের মধ্যেও ব্যস্ততার একই চিত্র লক্ষ্য করা গেছে। তিথি অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারী অর্থাৎ বাংলা মাঘ মাসের ২০ তারিখে এবছর অনুষ্ঠিত হবে বাঙালীর বারো মাসে তেরো পার্বনের মধ্যে এক পার্বন সরস্বতী পূজো।

সনাতনী রীতি মেনে সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবেই মানা হয়ে থাকে। তাই শিক্ষার্থীদের মধ্যে বাগদেবীর পূজোকে ঘিরে লক্ষ করা যায় ব্যাপক উৎসাহ। বসন্ত পঞ্চমীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকের বাড়ীঘরেও পূজিতা হবেন বিদ্যার দেবী।

রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি  ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজনগর গ্রাম থেকে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়লো মৃৎ শিল্পীদের মধ্যে সেই ব্যাস্ততার দৃশ্য। এলাকার মৃৎ শিল্পী বিপ্লব রুদ্রপাল ও দিনবন্ধু রুদ্রপাল জানান, বিগত চল্লিশ বছর ধরে তারা এই পেশায় জড়িত রয়েছেন। কয়েকদিন পরেই সরস্বতী পূজো। তাই হাতে সময় নেই। তাই দিন রাত এক করে মূর্তি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। বিগত একমাস ধরে তাদের মূর্তী নির্মানের কাজ চলে আসছে বলে জানালেন মৃৎ শিল্পীরা।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top