News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে শুরু  জেলাভিত্তিক ছেলে ও মেয়েদের ফুটবল টুর্নামেন্ট
Image

কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে শুরু  জেলাভিত্তিক ছেলে ও মেয়েদের ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ জানুয়ারি: বুধবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে জেলাভিত্তিক ছেলে ও মেয়েদের ফুটবল টুর্নামেন্ট।  আজ কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে  জেলাভিত্তিক এসটি হোস্টেল ছেলে ও মেয়েদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এই খেলায় মেয়েদের দুটি ও ছেলেদের দুটি টিম অংশ নিয়েছে। যথাক্রমে কুমারঘাট একলব্য স্কুলের গার্লস হোস্টেল ও কৈলাশহর ভগিনী নিবেদিতা স্কুলের গার্লস হোস্টেল এবং পেচারতলের রামগুনা পাড়া স্কুলের বয়েজ হোস্টেল ও বেলকুমারি স্কুলের বয়েজ  হোস্টেলের মধ্যে খেলা হয়।

এর মধ্যে থেকে বিজয়ী মেয়েদের ও বিজয়ী ছেলেদের একটি করে দল রাজ্য স্তরে অংশগ্রহণ করবে। আজকের এই অনুষ্ঠানটির মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা, মহকুমা শাসক দীপ সরকার, ডিসিএম মতিরঞ্জন দেববর্মা, ঊনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর, সমাজসেবী কার্তিক দেববর্মা, জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিক অমিত যাদব সহ আরো অনেকেই।

আজকের এই অনুষ্ঠানের প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং এরপর বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচয় করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন।

Releated Posts

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

সংস্কারের অভাবে মৃত্যু-ফাঁদে পরিণত বড়সুরমা-কচুছড়া সড়ক

আগরতলা, ২২ জুন : ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বড়সুরমা থেকে মড়াছড়া, দুর্গাচৌমুহনী হয়ে কচুছড়া পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top