News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে ২৫-৩০টি গাড়ির মধ্যে সংঘর্ষ ,আহত কমপক্ষে ১২ 
Image

দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে ২৫-৩০টি গাড়ির মধ্যে সংঘর্ষ ,আহত কমপক্ষে ১২ 

গাজিয়াবাদ, ২৯ জানুয়ারি (হি.স.) : বুধবার ঘন কুয়াশার কারণে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে ২৫-৩০টি গাড়ি একের পর এক পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন, যার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে , বুধবার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে থাকায় গাড়ির চালকেরা সামনের রাস্তা ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না। এমন সময় একটি গাড়ি হঠাৎ ব্রেক কষলে, পিছনে থাকা একাধিক গাড়ি একের পর এক পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। ফলে ব্যাপক যানজট তৈরি হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এক পুলিশ আধিকারিক জানান , দুর্ঘটনার পর সংঘর্ষগ্রস্ত গাড়িগুলোকে রাস্তার পাশে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

২.০৭ কোটি ভোটারের নাম স্থায়ীভাবে বাদ পড়েনি, এসআইআর নিয়ে স্পষ্টীকরণ মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের

মুম্বই, ৩১ আগস্ট (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ২০২৬-এর সময় ‘অসংগ্রহযোগ্য গণনা ফর্ম হিসেবে চিহ্নিত…

ByByNews Desk Aug 31, 2026

পিচোরে ৫ কোটি টাকার স্বাস্থ্য ও বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন সিন্ধিয়ার, ১০০ শয্যার হাসপাতালের কাজও তুলে ধরলেন

গুনা, ৩১ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের পিচোরে সোমবার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন…

ByByNews Desk Aug 31, 2026

রাজস্থানে বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, দুই মণ্ডল সভাপতি-সহ একাধিক নেতার ইস্তফা

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরনিগম কাউন্সিলর নির্বাচনের আগে টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে…

ByByNews Desk Aug 31, 2026

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top