News Flash

Image

অসমের ডিজিপি পদ থেকে অব্যাহতি জিপি সিংকে, দেখশোনের দায়িত্ব হরমিত সিংকে

গুয়াহাটি, ২৭ জানুয়ারি (হি.স.) : অসমের পুলিশ-প্রধান (ডিজিপি) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আসাম-মেঘালয় ১৯৯১ ব্যাচের আইপিএস জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে। ডিজিপির কাজ দেখাশোনার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল ডিজিপি হরমিত সিংকে। আজ সোমবার রাজ্যের গৃহ ও রাজনৈতিক কমিশনার-সচিব বিশ্বজিৎ পেগু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গত ২০২৩ সালের ১ ফেরুয়ারি অসমে ডিজিপি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। কয়েকদিন আগে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-র মহাপরিচালক (ডিজি) হিসেবে তাঁকে নিয়োগ করেছে কেন্দ্র। সিআরপিএফ-এর ডিজি পদে যোগদানের জন্য আজ সোমবার রাজ্য পরিষেবা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজ্যের গৃহ ও রাজনৈতিক কমিশনার-সচিব বিশ্বজিৎ পেগু তাঁর বিজ্ঞপ্তিতে লিখেছেন, ‘অফিসারকে (ডিজিপি) চার্জ হস্তান্তরের তারিখ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিদায়ী ডিজিপি ২০২৭ সালের নভেম্বরে অবসর গ্রহণ করা পর্যন্ত বা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত সিআরপিএফ-এর ডিজি থাকবেন, যেটা আগে হবে।’

বিজ্ঞপ্তিতে অবশ্য নির্দিষ্ট করে বলা হয়নি, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং কখন ডিজিপি-র দায়িত্ব বিশেষ ডিজিপি হরমিত সিংকে হস্তান্তর করবেন। তবে অসম সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পেশাল ডিজিপি হরমিত সিংকে নিয়মিত নিয়োগ না দেওয়া পর্যন্ত তাঁর বিদ্যমান দায়িত্বের পাশাপাশি অস্থায়ীভাবে ডিজিপির দায়িত্ব পালন করার অনুমতি দেওয়া হয়েছে।

প্ৰসঙ্গত, হরমিত সিং বৰ্তমানে হেডকোয়ার্টার এবং বর্ডারের স্পেশাল ডিজিপি, সিভিল ডিফেন্সের ডিজি, হোম গার্ডের কমান্ড্যান্ট জেনারেল এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে রাজ্যে নাগরিকত্ব (সংশোধনী) আইন বিরোধী সহিংস আন্দোলনের সময় জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে কেন্দ্রীয় ডেপুটেশন থেকে অসমে অতিরিক্ত ডিজিপি (আইন-শৃঙ্খলা) হিসেবে ফেরত পাঠানো হয়েছিল।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংস আন্দোলন দমন করতে রাজ্যে ফেরত পাঠানোর আগে নয়াদিল্লিতে তিনি ন্যাশনাল ইনভেস্টিগ্যাশন এজেন্সি (নিয়া বা এনআইএ)-র আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্পেশাল প্ৰটেকশন গ্ৰুপ (এসপিজি)-রও পদস্থ আধিকারিক ছিলেন জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং। এর আগে অসমে ডিরেক্টর ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন, চিফ অব অ্যান্টি-রাইনো পোচিং টাস্কফোর্স হিসেবে দক্ষতার সঙ্গে কর্তব্য সম্পাদন করেছেন তিনি।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top