News Flash

  • Home
  • প্রধান খবর
  • সামুদ্রিক মৈত্রী বৃদ্ধি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা ভারত-ইন্দোনেশিয়ার
Image

সামুদ্রিক মৈত্রী বৃদ্ধি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা ভারত-ইন্দোনেশিয়ার

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): ২০২৫-এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি প্রেসিডেন্ট প্রবোবো সুবিয়ান্তর সঙ্গী উচ্চস্তরের প্রতিনিধি দলের অঙ্গ হিসেবে সরকারিভাবে ভারত সফর করছেন ইন্দোনেশিয়ার নৌ বাহিনীর এক প্রতিনিধিদল। সোমবার ওই বাহিনীর প্রধান অ্যাডমিরাল মহম্মদ আলি অ্যাডমিরাল মহম্মদ আলি এবং নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা করেন। বিষয় ছিল জলপথে সহযোগিতা বৃদ্ধি এবং দুই সামুদ্রিক প্রতিবেশীর মধ্যে মৈত্রী জোরালো করা।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়ে লিখেছে, দুই নৌ বাহিনীর প্রধানের মধ্যে আলোচনা হয় প্রধানত ‘সমুদ্র শক্তি’ মহড়ার মতো যৌথ উদ্যোগ বৃদ্ধি, কার্যকরী সহযোগিতা শক্তিশালী করা এবং জলদস্যু ও সমুদ্রে অন্যান্য বেআইনি কার্যকলাপ সহ সমুদ্র পথে দুই দেশের যৌথ সমস্যার মোকাবিলা করা নিয়ে।

এই সফরে আরও যা হয়েছে, তা হল ইনফরমেশন ফিউশন সেন্টার – ইন্ডিয়ান ওশান রিজিয়ান (আইএফসি-আইওআর) এবং ওয়েপনস অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেমস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এসটাব্লিশমেন্ট (ডাব্লুইএসইই)-এর মতো গুরুত্বপূর্ণ সমুদ্র সংক্রান্ত সংস্থার মধ্যে যোগাযোগ। এতে জোর দেওয়া হবে আঞ্চলিক সহযোগিতা এবং জলপথ এলাকায় সচেতনতা বৃদ্ধির উপর।

অ্যাডমিরাল মহম্মদ আলি ব্রাহ্মোস এরোস্পেস প্রাইভেট লিমিটেড (বিএপিএল) পরিদর্শন করেন, প্রতিরক্ষা ও রণকৌশলগত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো নিয়ে মত বিনিময় করেন। তাঁর সঙ্গে ভারতীয় নৌ বাহিনী এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন পক্ষর যোগাযোগে আঞ্চলিক সহযোগিতার পৃষ্ঠপোষকতা করবে। এতে নিরাপদ ও শান্তিপূর্ণ সমুদ্র পথ সুনিশ্চিত করতে দুই দেশের দায়বদ্ধতা প্রতিফলিত হয়েছে।

Releated Posts

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top