News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলা পিকনিক স্পটে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত দুইজন
Image

সিপাহীজলা পিকনিক স্পটে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত দুইজন

সিপাহীজলা, ২৭ জানুয়ারি : রবিবার সন্ধ্যায় সিপাহীজলা পিকনিক স্পটে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন দুইজন। বর্তমানে উত্তেজনা প্রশমনে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ, টিএসআর ও সিআরপিএফ  বাহিনী।

সিপাহীজলা পিকনিক স্পটে চড়িলাম বিধানসভার শাসক দলের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন দুইজন।  জানা গেছে এই সংঘর্ষ বাঁধে  বর্তমান মন্ডল সভাপতি ও প্রাক্তন মন্ডল সভাপতির দুই গোষ্ঠীর মধ্যে।

ঘটনার মূল সূত্রপাত মন্ডল সভাপতি পরিবর্তনকে ঘিরে বলে জানা গেছে। চড়িলাম মন্ডল সভাপতি পরিবর্তন হওয়ার পর নতুন মণ্ডল সভাপতি তাপস দাস গোষ্টির হাতে আক্রান্ত হন প্রাক্তন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ গোষ্ঠীর কর্মীরা। এমনটাই অভিযোগ আক্রান্ত প্রাক্তন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ গোষ্ঠীর কর্মীদের।

রবিবার সন্ধ্যায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে  তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সাধারণ বাসিন্দাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক।  সংঘর্ষের খবর পেয়ে দ্রুত বিশাল সিআরপিএফ  ও টিএসআর বাহিনী নিয়ে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে ছুটে আসে  বিশালগড় থানার পুলিশ। বর্তমানে উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলে মোতায়ন রয়েছে পুলিশ সহ টিএসআর ও  সিআরপিএফ জওয়ান।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top