News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রাউন সুগার সহ ২ যুবককে গ্রেফতার করল কৈলাসহর থানার পুলিশ
Image

ব্রাউন সুগার সহ ২ যুবককে গ্রেফতার করল কৈলাসহর থানার পুলিশ

কৈলাসহর, ২৭ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসে ব্রাউন সুগার সহ ২ যুবককে গ্রেফতার করল কৈলাসহর থানার পুলিশ। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর আরজিএম হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করল কৈলাসহর থানার পুলিশ। কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, কৈলাসহর থানার কাছে গোপন সূত্রে খবর আসে যে দুই যুবক ব্রাউন সুগার নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে আরজিএম হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছে। পরবর্তী সময় কৈলাসহর থানার এসআই দেবব্রত শীলের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এবং তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই দুই যুবকের নাম অসীম দাস এবং শিপন মালাকার, উভয়ের বাড়ি কৈলাসহর দুর্গাপুর এলাকায়। ধৃত দুই যুবককে তল্লাশি চালিয়ে  ৩২ কৌটা ব্রাউন সুগার সহ নগদ ২৩৭০ টাকা, দুটা মোবাইল ও একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই ৩২ কৌটার মধ্যে প্রায় ১৪ গ্রাম ব্রাউন সুগার ছিল যার বাজার মূল্য ১৫ থেকে ১৬ হাজার টাকা।  পাশাপাশি টিআর০২-জে-৯১২৭, নম্বরের একটি বাইকও আটক করা হয়।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top