News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ছাত্র সংঘর্ষ, পুলিশের গ্রেনেড নিক্ষেপ, আহত অনেকে
Image

বাংলাদেশে ছাত্র সংঘর্ষ, পুলিশের গ্রেনেড নিক্ষেপ, আহত অনেকে

ঢাকা, ২৭ জানুয়ারি (হি.স.): অশান্ত বাংলাদেশে এবার ছাত্র সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আরও ৭টি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষ। রবিবার সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত চলে সংঘর্ষ। ঢাকার নীলক্ষেত এলাকায় হয় বিভিন্ন ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুই পক্ষের ২২ জন আহত হয়েছেন। হামলায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সোমবার সরব হয়েছেন কলেজগুলির পড়ুয়ারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়েছেন তাঁরা। দাবি পূরণে কলেজ পড়ুয়ারা ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

জানা গেছে, গোলমাল থামাতে এক ধরণের গ্রেনেড ব্যবহার করতে হয় পুলিশকে। সংঘর্ষে বহু ছাত্র জখম হয়। ছাত্র ভর্তিতে অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি তুলে দেওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। ক্ষমা চাইতে হবে প্রো ভাইস চ্যান্সেলরকে, দাবি ছাত্রদের।

এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আওতায় থাকা সরকারি সাত কলেজের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে এদিন বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Releated Posts

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, নিহত ৮, আহত ৩০-এর বেশি; অভিযুক্ত ১৪ বছরের ছাত্র

ব্যাংকক, ৭ আগস্ট(আইএএনএস): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের…

ByBySandeep Biswas Aug 7, 2026

সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীনের বৈঠক, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কাশিমপুর কারাগারে রাজনৈতিক বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সরব বাংলাদেশের আওয়ামী লীগ

ঢাকা, ৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল জেলে রাজনৈতিক বন্দিদের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গুরুত্বপূর্ণ খনিজ, ওষুধ ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত ভারত-দক্ষিণ আফ্রিকা

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): গুরুত্বপূর্ণ খনিজ (ক্রিটিক্যাল মিনারেল), ওষুধশিল্প এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেছে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top