News Flash

  • Home
  • দেশ
  • শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ ফ্রান্সের প্রেসিডেন্ট এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে
Image

শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ ফ্রান্সের প্রেসিডেন্ট এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানানোর জন্য সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন-কে।

এক্স-বার্তায় ফ্রান্সের রাষ্ট্রপতির একটি পোস্টের জবাবে, মোদী জানিয়েছেন: “আমার প্রিয় বন্ধু, প্রেসিডেন্ট ইম্যানুয়াল মাক্রোঁ, ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে আপনার শুভেচ্ছার জন্য প্রশংসা করি। গত বছর এই দিনে আপনার মূল্যবান উপস্থিতি আমাদের কৌশলগত অংশীদারিত্ব এবং দীর্ঘ বন্ধুত্বের ক্ষেত্রে নিশ্চিতভাবে একটি সর্বোচ্চ ঘটনা। প্যারিসে এআই ‘অ্যাকশন সামিটে’ আপনার সঙ্গে শীঘ্রই দেখা হবে, যেহেতু আমরা মানবতার আরও ভালো ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করছি।”

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর একটি পোস্টের জবাবে প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন: “ধন্যবাদ প্রধানমন্ত্রী মিশেল মার্টিন টিডি। আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য। আমার বিশ্বাস ভারত এবং আয়ারল্যান্ডের গণতন্ত্রের প্রতি সমান আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন আগামী দিনে আরও জোরদার হবে।”

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top