News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহাকুম্ভে পুণ্যস্নান অমিত শাহের, শাহী স্নান যোগী ও রামদেবেরও
Image

মহাকুম্ভে পুণ্যস্নান অমিত শাহের, শাহী স্নান যোগী ও রামদেবেরও

প্রয়াগরাজ, ২৭ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের সঙ্গম নগরী প্রয়াগরাজে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ ছাড়াও তাঁর পরিবারের সদস্যরাও এদিন প্রয়াগরাজে আসেন। সোমবার দুপুরে প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও যোগগুরু বাবা রামদেব। তাঁরাও গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গম ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন।

এদিকে, সোমবার থেকে মহাকুম্ভ এলাকায় যানবাহন চলাচল নিষিদ্ধ হয়ে যাচ্ছে। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় বিশাল জনসমাগমের সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

Releated Posts

‘তোমাদের নিয়ে আমি গর্বিত’: আইআইটি দিল্লির সমাবর্তনে প্রধানমন্ত্রী মোদির বার্তা

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পড়ুয়াদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026

‘কোনও শর্ত নয়, ২০২৩ সালের আইনই কার্যকর করুন’: মহিলা সংরক্ষণ নিয়ে রিজিজুকে পাল্টা রাহুলের

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যের পাল্টা জবাব দিলেন…

ByByNews Desk Aug 8, 2026

‘মহিলাদের নিয়ে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন স্পষ্ট’, মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান রিজিজুর

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): মহিলারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশের সুযোগ না পেলে কোনও দেশই প্রকৃত উন্নতি করতে পারে…

ByByNews Desk Aug 8, 2026

সাইবার প্রতারণায় ‘মানি মিউল’ অ্যাকাউন্টের ব্যবহার, তামিলনাড়ু জুড়ে পুলিশের বড়সড় অভিযান

চেন্নাই, ৮ আগস্ট (আইএএনএস): অনলাইন আর্থিক প্রতারণায় চুরি করা টাকা গ্রহণ, স্থানান্তর ও গোপন করতে ব্যবহৃত ‘মানি মিউল’…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top