News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অরুণাচলে পাহাড়ি রাস্তা থেকে খাদে স্করপিও, হত অসমের বাসিন্দা মহিলা সহ দুই পরিবারের চার, সংকটজনক শিশু সমেত দুই
Image

অরুণাচলে পাহাড়ি রাস্তা থেকে খাদে স্করপিও, হত অসমের বাসিন্দা মহিলা সহ দুই পরিবারের চার, সংকটজনক শিশু সমেত দুই

ইটানগর, ২৭ জানুয়ারি (হি.স.) : অসমের গোলাঘাট জেলার অন্তর্গত নুমলিগড়ের ঔগুড়ি চাপরির বাড়ি থেকে চার চাকার স্করপিওয় চড়ে দুই পরিবারের ছয়জনকে নিয়ে অরুণাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলেন সুরজ ছেত্রী এবং রঞ্জিত ছেত্রী। কিন্তু রাজ্যের রোয়িং জেলার মায়োদিয়া নামের পাহাড়ি এক এলাকায় যাওয়ার পর সংঘটিত হয় ভয়ংকর দুৰ্ঘটনা। পাহাড়ি রাস্তা থেকে স্করপিওটি খাদে গিয়ে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় মনোজ ছেত্রী নামের একজনের। তিনি চালকের আসনে ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে আজ সোমবার সকালে রোয়িং জেলা পুলিশ এসডিআরএফ-এর দল নিয়ে অকুস্থলে গিয়ে গভীর খাদ থেকে প্রায় আড়াই ঘণ্টার কসরতে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহত ছয়জনকে উদ্ধার করে নিকটবর্তী ডিব্রুগড়ে অবস্থিত আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে মনোজ ছেত্রীকে নিহত ঘোষণা করে বাকিদের ভরতি করে চিকিৎসা শুরু করেন ডাক্তাররা। কিন্তু চিকিৎসা শুরু করার কিছুক্ষণ পর দুর্ভাগ্যবশত সুরজ ছেত্ৰী, রঞ্জিত ছেত্ৰী এবং মীনা ছেত্ৰী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বাকি আহত দুজন হরিমায়া ছেত্ৰী এবং নয় (৯) বছর বয়সি শিশু রেশ্মি ছেত্ৰীর চিকিৎসা চলছে ডিব্ৰুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের শারীরিক অবস্থা সংকটজনক বলে এক সূত্রের খবরে জানা গেছে।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top